এখনো প্রেমের প্রস্তাব পাইনি, তবে খুঁজছি: দীঘি

আজ বসন্তের প্রথম দিন। একইদিনে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। দুটি বিশেষ উৎসব একসঙ্গে হওয়ায় আনন্দের মাত্রাও দ্বিগুণ। সাধারণ মানুষের পাশাপাশি পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের রঙে তারকারাও রঙিন।

তারকারা নিজেদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন, জানাচ্ছেন শুভেচ্ছাও। প্রেম, ভালোবাসাসহ নানা বিষয়ে গণমাধ্যমের কথা বলেছেন বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও।

প্রশ্ন: ভালোবাসা প্রকাশের জন্য কি একটি দিনই যথেষ্ট?

দীঘি: ভালোবাসা যায় প্রতিদিনই, কিন্তু প্রতিদিন আমরা কাউকে ভালোবাসি কথাটা বলি না। উদাহরণস্বরূপ দিঘী বলেন, আমি হয়তো আমার বাবাকে বলবো না যে, বাবা আমি তোমায় ভালোবাসি কিংবা একজন হাজব্যান্ড তাঁর ওয়াইফকে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি। হয়তোবা এই ভালোবাসা দিবসে একটু স্পেশালভাবে প্রিয় মানুষটাকে বা ভালোবাসার মানুষটাকে একটু বেশি স্পেশাল অনুভব করানো। সেটা যেভাবেই হোক, শপিংয়ে গিয়ে হোক, মুভি দেখতে গিয়ে হোক, ডিনার ডেটে গিয়ে হোক, যেভাবেই হোক ভালোবাসি কথাটা বলে তাকে বুঝানো যে ইউ আর ইম্পরট্যান্ট টু মি।

প্রশ্ন: আপনার কাছে ভালোবাসা মানে কি?

দীঘি: যখন একটা মানুষকে আমি বিশ্বাস করতে পারবো, তাকে পুরোপুরি সম্মান দিতে পারবো মন থেকে এবং দেখবো অপর মানুষটি আমাকে কতটুকু সম্মান দেয়, কতটুকু বিশ্বাস করে, এটা যে কেউ হতে পারে, যেমন আমার বাবা, তাকে আমি খুব বিশ্বাস করি। আমার ভাই তাকে আমি খুব বিশ্বাস করি, খুব সম্মান করি। এই দুইটা জিনিস যখন থাকে ভালোবাসা অটোমেটিক তখন চলে আসে এবং এই সম্মান আর বিশ্বাস এই দুইটা জিনিস যদি আমি অপর মানুষের থেকেও পাই, ঐ মানুষটার জন্য ভালোবাসা এমনি চলে আসে। সুতরাং বিশ্বাস আর সম্মান এই দুইটা জিনিস আমার কাছে একদম মুখ্য।

প্রশ্ন: প্রথম কবে প্রেমের প্রস্তাব পান?

দীঘি: (হাসতে হাসতে) এখনো পাইনি তবে খুঁজছি, আশা করি সমস্যা নেই পেয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *