আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। এদিন ভালোবাসার মানুষটিকে ঘিরে নানান পরিকল্পনায় ব্যস্ত প্রেমিক-প্রেমিকারা। শোবিজ তারকারাও এর বাইরে নন। তবে চিত্রনায়িকা বুবলীর মতে ভালোবাসার কোন স্পেশাল ডে হয় না।
তিনি বলেন, আমার কাছে মনে হয় প্রত্যকটা দিনই ভালোবাসার দিন হোক। সেটা শুধুমাত্র কোন বিশেষ ব্যক্তির জন্য না। সেটা যে কেউ হতে পারে, পরিবারের বাবা, মা, ভাই, বোন কাছের সবাইকে ভালোবাসার দিবস হোক প্রতিদিন। তাহলে মনে হয় না আমাদের মধ্যে কোন হিংসা বিদ্বেষ, হানাহানি, দুঃখ হতাশা থাকবে না।
এইযে ভালোবাসা দিবসে প্রচুর ফুল বিক্রি হচ্ছে, সে ফুল কিনে বিশেষ মানুষকে দিচ্ছেন। আমাদের যদি একটু সময় করে সেটা প্রতিদিন না হোক মাঝে মাঝে মাকে একটা ফুল দেই বা পরিবারের মানুষদের নিয়ে ঘুরতে যাই, বাইরে খাওয়াদাওয়া করি। তাহলে মনে হয় সব সম্পর্কগুলো খুব সুন্দর ও মজবুত হয়।
আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কী? বুবলীর মতে- ভালোবাসার সংজ্ঞাটা এক লাইনে বলা সম্ভব না। এখানে অনেক কিছু বিষয় নির্ভর করে। যেমন, সম্মান, বোঝাপড়া আর বিশ্বাস। এই তিনিটা বিষয় মিলে একটা ভালোবাসা।
প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কিনা জানতে চাইলে নায়িকা বলেন, হ্যাঁ অনেক পেয়েছি। আমার স্কুল জীবনে আমরা মেয়েরা মণিং শিফটে ছিলাম, তাই আমরা ছেলেদেরকে চিনতাম না। কলেজ জীবনেও গার্লস ছিল। ঐসময়ে ছেলেরা আমাদের কলেজের সামনে ফুল নিয়ে অপেক্ষা করত প্রপোজ করার জন্য। আমার সাথে সব সময় আম্মু থাকতেন তাই ঐ সুযোগটা তখন ছিলো না। তখন যেটা হতো কি তারা আমাদের গাড়ির পিছন পিছন দৌড়াচ্ছে বা দাঁড়িয়ে আছে (হাসি)। আমার কিন্তু সে ফ্রিডমটা ছিল না। আমি আমার পরিবারের বোনদের মধ্যে ছোট তাই দুবোন আমাকে কড়া শাসনে রাখতেন (হাসি)।
