সারাদেশে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নজর২৪ ডেস্ক: দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের পর কেটেছে সেই প্রবণতা। তবে এবার কমবে তাপমাত্রা।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমবে রাতের তাপমাত্রা। এ ক্ষেত্রে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 

বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

এই অবস্থায় শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

 

সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার।

 

শনিবার নাগাদ রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *