বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

 

এদিন সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে কথা বলবেন মির্জা ফখরুল। বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়াও জানাবেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে আসা খালেদা জিয়ার চিকিৎসা ও উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার প্রসঙ্গটিও বিএনপির মহাসচিবের আলোচনায় আসতে পারে।

 

উল্লেখ্য, ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *