বোরকা পড়েও শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ধরাই খেল মাদরাসা ছাত্র

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিস্তার রোধে দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বিনা কারণে জনসাধারণকে রাস্তায় বের হতে দেখলেই জরিমানা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মেয়ে সেজে বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছিলেন এক তরুণ।

 

যদিও তার সেই চালাকি ধরে ফেলেন ডিউটিরত পুলিশ পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান। সন্দেহ হলে বোরকার আড়ালের ওই তরুণকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই তরুণ নিজেকে মাদরাসা শিক্ষার্থী বলে দাবি করেছেন।

 

শুক্রবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর প্রবেশমুখ গাবতলী চেকপোস্টে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন বোরকা পরে রয়েছেন। পুলিশ তাকে চ্যালেঞ্জ করছেন। অবিকল মেয়ের অবয়ব নেওয়া ওই যুবক প্রথমে হিজাব খোলেন। এরপর একে একে সব কাপড় খোলেন পুলিশের নির্দেশে। হিজাব খোলার পর চেহারা স্পষ্ট হয় তিনি আসলে মেয়ে নন, ছেলে।

 

জানা গেছে, পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই বেশ গ্রহণ করেন। তবে শেষ রক্ষা হয়নি। গাবতলীতে গিয়ে পুলিশের হাতে ধরা খান। যুবকের এই কাণ্ড দেখে পুলিশ হতবাক, কেন কী কারণে এই বেশ ধারণ করেছেন সেটা জানার চেষ্টা চালায়।

 

এ বিষয়ে পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই ছদ্মবেশ ধরেছেন এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ছেলেটি নিজেকে মাদরাসা শিক্ষার্থী বলেছে।

 

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানায়, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেহেঁটে রাজধানীতে এসেছেন তিনি। গন্তব্য যাত্রাবাড়ী। তবে, যাত্রাবাড়ী কার কাছে যাবেন, সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *