এবার নিজেদের বিয়ের খবর দিলেন সৌরভ-দর্শনা বণিক

ডিসেম্বর আসতে না আসতেই ভরপুর বিয়ের সিজন শুরু হয়ে গেছে টলিপাড়ায়। সোমবার সন্ধেয় সই-সাবুদ করে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তী। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে ছোটখাটো অনুষ্ঠানেই চার হাত এক হয়েছে পরম-পিয়ার।

এবার খবর শোনা গেছে, বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছেন ‘মন্টু পাইলট’। ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে পারেন টলিউডের আরও এক জনপ্রিয় জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক।

আরও পড়ুন-

বনানী বাদ দিয়ে নিজের ঠিকানা মাগুরা করতে ইসিতে সাকিবের আবেদন

যত দিন শরীর আছে তত দিন কাজ আছে: রচনা ব্যানার্জি

টলিপাড়ার তারকা থেকে মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের দম ফেলার সময় নেই। কারন আজ এই তারকার বিয়ে তো কাল ঐ তারকার ছাদনা তলায় বসছেন। পরম-পিয়ার বিয়ের খবর শেষ হতেই নতুন খবর হল মন্টু পাইলট থুড়ি সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে। শোনা যাচ্ছে, ১৫ ডিসেম্বরই নাকি বিয়ে করবেন সৌরভ-দর্শনা। এমনিতেই দুজনে চরম ব্যস্ত নিজেদের শ্যুটিং নিয়ে , তবে এর মধ্যেই সব প্ল্যানিং প্রায় সারা হয়ে গিয়েছে।

অভিনেত্রী জানান, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কলকাতার প্রথম সারির হোটেলে বসবে বিয়ের আসর। দর্শনা বণিক বলেন, আগামী ১৫ ডিসেম্বর আমরা বিয়ে করতে যাচ্ছি।

বেশ কিছুদিন ধরেই এ জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টলিউডের আনাচে কানাচে। তখন তারা পরস্পরকে ‘ভাল বন্ধু’র আখ্যা দেন। অবশেষে সেই বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে। যার আয়োজন চলছিল গত ছ’সাত মাস ধরে।

জানা গেছে, বিয়ের দিন বাঙালি সাজেই দেখা যাবে হবু বর-কনেকে। দর্শনার বিয়ের লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। অন্যদিকে পর্দার ‘মণ্টু পাইলট’ সৌরভ সাজবেন ধুতি পাঞ্জাবীতে।

কলকাতার পাশাপাশি দর্শনা বণিক বাংলাদেশেও বেশ পরিচিত। বেশ কয়েকবারই এখানে এসেছেন। কাজ করেছেন ঢাকাই সিনেমাতেও। অপারেশন সুন্দরবন সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা রয়েছে মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন-

আমেরিকায় মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’!

ওমর সানীকে কানে কানে কী বললেন তানজিন তিশা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *