গত ঈদুল ফিতরে ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা পূজা চেরির ‘জ্বীন’ সিনেমা মুক্তি পেয়েছিল। এবার ঈদের পর্দায় নেই এ নায়িকা। তাই অবসর কাটাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। সেখান থেকেই ছবি আপলোড করেই চলছেন তিনি।
মাকে নিয়ে মার্কিন মুলুকে অবসর কাটানোর ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। মাত্র ৪ দিনে তিনি শেয়ার করেছেন প্রায় ৪০টি ছবি। দিচ্ছেন ভিডিও।
পূজার ফেসবুক ঘুরে দেখা গেছে ২ জুলাই দুই ধাপে ৭টি করে মোট ১৪টি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। ভার্জিনিয়া লোকেশনে আপলোড করা ছবিগুলো ক্যাপশনে লিখেছেন, ‘সতেজ থাকা জরুরি। এটি সব থেকে পার্থক্য তৈরি করে।’
পরের ধাপে আরও ৭টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘যখন আপনার চিন্তার পরিবর্তন করবেন, বিশ্বকে পরির্তন করার কথাও মনে রাখবেন।’
৪ জুলাইও দুই ধাপে ছবি আপলোড করেছেন তিনি। প্রথোম ১৪টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘যেখানেই যাবেন, ভালোবাসা ছড়িয়ে দিন।’ একই দিন আরও ৪টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সুযোগ আসে না, তৈরি করতে হয়।’
আর সবশেষে ১৭টি ছবি শেয়ার করে পূজা লিখেছেন, ‘আত্মপ্রেমই শ্রেষ্ঠ প্রেম।’
উল্লেখ্য গত বছর ২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন পূজা।
আগামী ১০ জুলাই আমেরিকা থেকে পূজার দেশে ফেরার কথা রয়েছে। ফিরে কামরুজ্জামান রোমানের সিনেমা‘লিপস্টিক’ এর কাজ শুরু করবেন। এই সিনেমায় পূজার বিপরীতে থাকবেন আদর আজাদ।
