শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না: ওবায়দুল কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আল্লাহ যাকে রাখে তোমরা কী করবে? শেখ হাসিনা ভাগ্যবতী। তার জীবন সব সময় ঝুঁকির মুখে। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন—রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছি। দেওয়া হবে। এই রূপরেখা আপনারা তৈরি করবেন? যাদের হাতে বঙ্গবন্ধুর হত্যার রক্তের দাগ, নেত্রীকে হত্যার চেষ্টার করেছে। আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে। তারা করবে রাষ্ট্র মেরামত? তারা বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তি দিয়েছিল, তারা করবে রাষ্ট্র মেরামত?’

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তিনি (খালেদা জিয়া) নাকি দেশ চালাবেন। কোথায় গেল এত অহংকার? দেশের মানুষ চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা বার বার ঝুঁকির মধ্যে ছিল। এতো ঝুঁকির মতো কেউ থাকে না। শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনার হাতে দেশ উন্নয়নশীল হলে, এতে বিএনপির জ্বালা হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেক বার দরকার।’

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যান। বিএনপির-জামায়াত অশক্তি মোকাবিলা করতে প্রস্তুত হয়ে যান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *