গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই বল দখলের লড়াই থেকে আক্রমণ সব কিছুতেই পোলিশদের থেকে এগিয়ে ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে প্রথমার্ধের লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই চিরচেনা আর্জেন্টাইনদের দেখা মিলে।

ম্যাকঅ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

সৌদি আরবের বিপক্ষে অঘটনের হার দিয়ে শুরু করা আর্জেন্টিনা নিজেদের শেষ গ্রুপ ম্যাচে খেলেছে বিশ্বসেরা দলগুলোর মতোই। দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার ৪৬ মিনিটে ডেডলক ভাঙার পর ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে ম্যাচভাগ্য নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *