Home বিনোদন মেসির নাম বললেই আমার বুকে একটা গোল হয়ে যায়: পরীমণি

মেসির নাম বললেই আমার বুকে একটা গোল হয়ে যায়: পরীমণি

0
355

কী হবে? বিশ্বকাপ কি তার রঙ হারাবে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসির বিদায়ে? নাকি তিনি ফিরবেন, সেই ফিনিক্স পাখি হয়ে যিনি বারবার আর্জেন্টিনাকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে?

নানা প্রশ্ন আর সমীকরণ নিয়েই ফুটবল বিশ্ব আজ চোখ রেখেছিল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচে। সেখানে জাদুকর মেসি খেললেন দুর্দান্ত। বারবার আক্রমণ শানিয়েছেন প্রতিপক্ষের গোলবারে৷ ভাগ্য আজ তার পক্ষে ছিল না। মিস করেছেন পেনাল্টিও। কিন্তু তার হার না মানা লড়াকু নেতৃত্বে দল জিতেছে ২-০ গোলে৷

মেসিবাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে গেল। আর্জেন্টিনা ভক্তদের কাছে আজ ছিল আনন্দের রাত। এই দলের ভক্ত নায়িকা পরীমনিও। তিনি লিওনেল মেসির খেলার অন্ধ ভক্ত৷ মেক্সিকোর খেলায় মেসির গোলের পর টিভিতে প্রিয় খেলোয়াড়কে দিয়েছিলেন উড়ন্ত চুমু।

আজ বৃহস্পতিবার খেলা দেখে লিখলেন মেসির জন্য ভালোবাসার অনন্য কিছু কথা৷ পরী ভালোবাসার ইমোজিতে পোস্ট দিয়েছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’

পরীমনির এ-ই পোস্টেও যথারীতি দেখা গেছে তার ভক্ত অনুরাগীদের নানা রকম মন্তব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here