মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

ম্যাচের শুরুতেই গোল পেয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলটি করেন লিওনেল মেসি।

নিজের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ নিয়ে মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। অপরদিকে মেসি-ডি মারিয়াদের আক্রমণ ঠেকাতে প্রথম থেকেই রক্ষণাত্মক একাদশের ফরমেশন সাজিয়েছেন সৌদি কোচ হার্ব রেনার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *