রাজ কখনোই নায়িকা নির্ভর আর্টিস্ট না: পরীমণি

দেশে করোনাভাইরাস শনাক্তের পরে সিনেমা হল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সেভাবে আর দর্শক ফেরানো যায়নি। সিনেমা সংশ্লিষ্টরাও চেষ্টা চালিয়েছেন; এখনো চালাচ্ছেন। ভালো ভালো সিনেমা মুক্তি দিয়ে দর্শকদের হলে টানার চেষ্টা করছেন সবাই।

২০২২ সালে এসে দেখা যায়, বাংলা সিনেমা দারুণভাবে চলছে হলে। অনেকটা বলা যায়, মরা গাঙে বাংলা সিনেমার জোয়ার। এর মধ্যে রাজ-মিম-সিয়াম-চঞ্চল চৌধুরীর মতো তারকাদের অবদান রয়েছে।

চলতি বছর রাজ-মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি নিয়ে দর্শকমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আবার কিছুদিন পরই মুক্তি পায় ‘দামাল’ সিনেমা। এতে রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ। কিন্তু এই সিনেমার প্রচারণা অনুষ্ঠান শুরু হওয়ার কয়েকদিন পরই সোশ্যালে মিম এবং রাজকে নিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের আভাস দেন রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমণি।

রাজ-মিমের বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে মিম জানান, রাজের সঙ্গে আর সিনেমা করবেন না তিনি। এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভবিষ্যতে কী হবে তা জানেন না। কিন্তু বর্তমানের এই ‘না’ সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান নায়িকা মিম।

গণমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ার পর এবার স্বামী রাজের পক্ষ নিয়ে মিমকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।

পরীমনি লিখেছেন: ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’

গত কয়েকদিন পরীমনি ও মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাসে এটা অনুমান করা সহজ পরীমনি হয়তো মিমকেই খোঁচা দিতে এ কথা লিখেছেন। স্ট্যাটাসে ‘দিদি’ শব্দটিও এ কথার সাক্ষ্য দিচ্ছে।

প্রায় এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটিতে তার বিপরীতে শরীফুল রাজকে নেওয়ার কথা ছিল। কিন্তু রাজ-মিমের ‘অতি মাখামাখি’ উল্লেখ করে পরীমনি স্ট্যাটাস দেয়ার পর মিম সেই সিনেমা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *