গল্পের কারণেই এক হলেন রোশান ও ভাবনা
প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং ছোট ও বড়পর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা। তাদের নিয়ে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিলেন নাট্যনির্মাতা রায়হান খান। রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে বুধবার রাত ৮টায় সংবাদ সম্মেলনে অনানুষ্ঠানিকভাবে এই সিনেমার নাম ঘোষণা করেন নির্মাতা। সিনেমাটিকে পুরোপুরি কমার্শিয়াল উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একটা রোমান্টিক-ইমোশনাল জনরার…
