এবার নতুন মিশনে নামছেন বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক- গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে চমকে দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের খবর জানিয়েই ফিরেছেন কাজে। অন্তর্জাল ছবির শুটিংয়ে যান রাজশাহীতে। এবার মিম জানালেন নতুন ছবির খবর। গত শনিবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তার এই সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি…
