এবার নতুন মিশনে নামছেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক- গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে চমকে দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের খবর জানিয়েই ফিরেছেন কাজে। অন্তর্জাল ছবির শুটিংয়ে যান রাজশাহীতে।

 

এবার মিম জানালেন নতুন ছবির খবর। গত শনিবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তার এই সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’।

 

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক।

 

বিদ্যা সিনহা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।

 

পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

 

এদিকে, ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে আগামী ১ ডিসেম্বর আমেরিকা যাচ্ছেন মিম। ৪ ডিসেম্বর নিউইয়র্কে বসবে এবারের আসর। অনুষ্ঠান শেষে ১০ ডিসেম্বর দেশ ফিরবেন এ অভিনেত্রী।

 

২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *