বাংলাদেশ সম্পর্কে রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করা হয়: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কতিপয় সাংবাদিক। এ ব্যাপারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, তাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ…
