কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া যায় না: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদের আবারও সতর্ক করা হবে। আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী। গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ২০১৮…
