Home জাতীয় বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের জায়গা দেব: প্রধানমন্ত্রী

বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের জায়গা দেব: প্রধানমন্ত্রী

0
183

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য যে দেশ আসবে তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোনসহ ৫০টি শিল্প এবং অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রোববার (২০ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য জাপান, চীন ও ভারতকে জায়গা দিয়েছি। এখন সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশ বিনিয়োগের জন্য আমাদের কাছে আসছে। আমরা তাদেরও জায়গা দেব। এছাড়া বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের সুযোগ দেব।

বর্তমান সরকারের আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আগে রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত ছিল, উন্নয়ন ছিল না। সেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

রফতারি বৃদ্ধির জন্য সরকারের চেষ্টার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘রফতানি বৃদ্ধি ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করাই আমাদের উদ্দেশ্য। পরিকল্পনা রয়েছে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। দেশি-বিদেশি বিনিয়োগে পদক্ষেপ নিয়েছি আমরা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ব্যবসায়ী-বান্ধব সরকার। গবেষণার মাধ্যমে আমরা ফসল উ’পাদনের উদ্যোগ নিয়েছি, দেশের চরাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, শিল্পায়নের ব্যবস্থা করেছি। তবে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে।’

ফসলি জমি নষ্ট না করে শিল্প কারখানা স্থাপনের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, যত্রতত্র শিল্পায়ন করা যাবে না। ফসলি জমিতে ফসলই হবে। ফসলি জমি যেন নষ্ট না হয়। যেসব জায়গা কাজে আসে না সেগুলোতে আবাসন ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে দেশের মানুষের কল্যাণে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here