ছাত্রলীগের নতুন কমিটি আজ হচ্ছে না

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত। ছাত্রলীগের দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স…

আরও পড়ুন

কাল থেকে নেতাকর্মীদের সর্বত্র পাহারা দেওয়ার নির্দেশ কাদেরের

আগামীকাল বুধবার থেকে সব পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা প্রস্তুত হয়ে যান। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে…

আরও পড়ুন

১০ ডিসেম্বর নৈরাজ্য করলে বিএনপিকে দাঁতভাঙা জবাব: ছাত্রলীগ সভাপতি

আগামী ১০ ডিসেম্বর বিএনপি তাদের সমাবেশে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল নাহিয়ান খান…

আরও পড়ুন

ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে বেলা ১১টা ২৫ মিনিটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা…

আরও পড়ুন

১০ ডিসেম্বর আ.লীগ পাড়া-মহল্লায় পাহারায় থাকবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ফখরুল সাহেবকে আমি বলতে চাই, আমাদের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এরমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে রাতের অন্ধকারে শেখ হাসিনার…

আরও পড়ুন

দেয়ালে পিঠ ঠেকে গেছে, ১০ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ: ফখরুল

আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। সামনে অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন। তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বরের দিকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। সমাবেশ যেকোনো মূল্যে আমাদের…

আরও পড়ুন

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। সেদিন…

আরও পড়ুন

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন। ২০২০ সালের ১২ নভেম্বর ইশরাক হোসেনের…

আরও পড়ুন

সোহরাওয়ার্দী-তুরাগের বাইরে প্রস্তাব এলে বিএনপি ভাববে: মির্জা আব্বাস

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগের বাইরে বিকল্প প্রস্তাব এলে সেটা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এ বিএনপি নেতা…

আরও পড়ুন

সমাবেশের নামে বিএনপি বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে। সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা-বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাদের বলেন, ‘বিরোধী দলের অধিকার…

আরও পড়ুন