বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

২০২০ সালের ১২ নভেম্বর ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন ধরিয়ে দেন—এমন অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে মতিঝিল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *