আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হবেন ডিপজল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। ডিপজল বলেন, ‘আগে জানতে হবে কেন নির্বাচনে দাঁড়াবেন? যার টাকা আছে সেই দাঁড়াবে, যার নেই সে তো আরেকজনের টাকা লুটপাট করে খাবে। টাকাটা মূল এ কারণে, টাকা থাকলে…
