Home আলোচিত আইটেম গানে নুসরাত ফারিয়া, সঙ্গী আফরান নিশো

আইটেম গানে নুসরাত ফারিয়া, সঙ্গী আফরান নিশো

0
360

ঈদুল আজহায় বড় পর্দা মাত করতে আসছেন হালের সবচেয়ে জনপ্রিয় তারকা আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমাতে অভিষেক হচ্ছে তার, যেটি এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে। ইতিমধ্যে সুড়ঙ্গ-এর ফোরটেস্ট মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় তুলেছে।

এরমধ্যে জানা গেল, সদ্য শেষ হল সিনেমাটির আইটেম গানের দৃশ্যায়ন। গানের শিরোনাম ‘কলিজা আর জান’। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। ভিন্ন ধারার এই আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিশেষ চমক হিসেবে আইটেম গানটিতে থাকছেন নুসরাত ফারিয়া। গানে গানে ফারিয়ার সঙ্গে কোমর দুলাতে দেখা যাবে আফরান নিশোকে।

সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, ’যে ঘরানায় গানটি করা হয়েছে এমনটি আগে দেশে হয়নি। অনেকটা বোম্বে স্টাইলে দৃশ্যায়ন করা হয়েছে গানের ভিডিওটির।’

জানা গেছে, আগামীকাল (১০ জুন) আইটেম গানটির টিজার উন্মোচন হতে পারে।

এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা তমা মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here