আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর
নজর২৪, লক্ষ্মীপুর- লক্ষ্মীপুরে রামগঞ্জে ইছাপুর ইউপির উপ-নির্বাচন ও বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রামগঞ্জ পৌরসভার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে ভর্তি করা হয়েছে।…
