Home দেশের খবর চট্টগ্রাম কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

0
106

নিজস্ব প্রতিনিধি: কর্ণফুলী নদীতে ডুবে জিতু দাশ (১৬) ও কঙ্কন দাশ (১৫) নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। পরে পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার করে।

 

মরদেহগুলো তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস দুই কিশোরের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here