ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য মহিলাবিষয়ক কর্মকর্তা হলেন কলেজছাত্রী বীথি
মোঃনজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মহিলাবিষয়ক কর্মকর্তা পদে এক ঘণ্টার জন্য দায়িত্ব পালন করেছেন সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বীথি শর্মা বণিক। তিনি ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) গবেষক। প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মহিলাবিষয়ক অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের উপ-পরিচালক মো. আলতাফ হোসেনের কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন বীথি।…
