রংপুরে স্কুলছাত্রী গণ ধ.র্ষ.ণের ঘটনায় আরও দুইজন গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও দুই ধর্ষককে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। মঙ্গলবার ভোরে লালমনিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, লালমনিরহাট সদরের পূর্ব মাজাপাড়া এলাকার করি মাহমুদের ছেলে বাবুল হোসেন (৩৮) এবং পূর্ব থানা পাড়ার মৃত কাচু মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশের এক কর্মকর্তা।

 

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোরে ওই দুজনকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

এর আগে এ ঘটনায় সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া ও তার সহযোগী সুরভি আক্তার ওরফে শম্পাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে।

 

এর আগে রোববার (২৫ অক্টোবর) সকালে মহানগর পুলিশের হারাগাছ থানাধীন ক্যাদারের পুল এলাকার এক ভাড়া বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

 

মামলা সূত্রে জানা যায়, রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানাধীন ময়নাকুঠি কচুটারি এলাকার নবম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মহানগর ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম। পরিচয়ের সময় রায়হানুল তার ডাক নাম রাজু বলে জানান ওই ছাত্রীকে।

 

সম্পর্কের সূত্র ধরে রোববার সকালে ওই ছাত্রীকে ক্যাদারের পুল এলাকার শহিদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া আলেয়া বেগমের বাড়িতে ডেকে নেন রায়হানুল। সেখানে রায়হানুল ওই ছাত্রীকে ধর্ষণের পর তার আরও কয়েকজন পরিচিত যুবককে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *