নুরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন বাবুনগরী

নজর১৪ ডেস্ক- চট্টগ্রামের আঞ্চলিক ও চট্টগ্রামব্যপী পরিচিত নুরানী তা’লীমুল কুরআন বোর্ড থেকে মজলিসে আমেলার সিদ্ধান্ত অনুসারে মাওলানা আনাস মাদানী ও মাওলানা সলিমুল্লালাহকে সকল কাজ থেকে অব্যহতি ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চেয়ারম্যান নিবাচিত করা হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী পৌরসভাস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠকে সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বোর্ডের কার্যকরী সভাপতি মাওলানা নোমান ফয়জী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি আরো জানান, আজ বেলা ১২ টা থেকে অনুষ্ঠিত আমেলার গুরুত্বপূর্ণ বৈঠকে মুফতী জসিমউদদীনকে সেক্রেটারি (মহাসচিব), মেখল মাদরাসার মোহতামীম মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াইয়া, মুফতী মুহাম্মদ আলী কাসেমীকে সহসভাপতি ও হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

এছাড়াও উক্ত আমেলার বৈঠকেই মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা আনাস এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উভয়কে বোর্ডের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

এছাড়া বৈঠকে মাওলানা মোহাম্মদ ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ও ৮ বিভাগ থেকে নতুন শুরা সদস্য নিযুক্ত করে আমেলাসহ ৩০ সদস্যবিশিষ্ট নতুন শুরা কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *