নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো যুবকের লাশ

এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদী থেকে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ পুলিশ। শনিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে শাখা বরাক নদীর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়- দুপুরে শাখা বরাক নদীতে একটি লাশ ভেসে…

আরও পড়ুন

বন্যায় মানুষ কষ্টে, আর সরকার পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আমোদ ফুর্তিতে ব্যস্ত: রেজা কিবরিয়া

এম এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশে যখন ভয়াবহ বন্যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে সরকার তখন পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত। পদ্মাসেতু নির্মাণে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করেছে, যেখানে পাশ্ববর্তী দেশ ভারতে পদ্মার চেয়ে গভীর পানিতে এবং অনেক লম্বা একটি সেতু নির্মাণ হয়েছে পদ্মাসেতুর খরচের ১০…

আরও পড়ুন

বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নবীগঞ্জ, লক্ষাধিক মানুষ পানিবন্দী

এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। উজান-ভাটি দুদিকের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়ন এখন বন্যার পানিতে প্লাবিত। লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানেবতর জীবনযাপন করছেন। জানা যায়- সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি কুশিয়ারা-কালনী,বিবিয়ানা দিয়ে নামছে নবীগঞ্জ উপজেলায়। ভাটি অঞ্চলের…

আরও পড়ুন

হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১ জনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহতদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বিপ্লব মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন। নিহত বিপ্লব তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। তাঁর ২ ছেলে ও ২…

আরও পড়ুন

সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই: সেনাপ্রধান

সিলেট: সিলেট অঞ্চলে যা হয়েছে, এমন দুর্যোগ আসতে পারে, সেটি ভাবনার অতীত ছিল বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে সেনাবাহিনী দুর্গতদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এটা অভাবনীয় বিপর্যয়। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আমরা দুর্গত মানুষের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ রোববার সিলেটে বন্যাকবলিত এলাকা…

আরও পড়ুন

বন্যায় আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করল সেনাবাহিনী

ঢাকা: সুনামগঞ্জে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়েছে, ‘সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীসহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় ছাতক হতে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সিলেটে আনা হচ্ছে।’ এদিকে বন্যা মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সিলেট যাচ্ছেন…

আরও পড়ুন

নবীগঞ্জেও ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, আতঙ্কে এলাকাবাসী

এম. এ মুহিত, নবীগঞ্জ প্রতিনিধি: টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হবিগঞ্জের নবীগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। কুশিয়ারা নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত থেকে কুশিয়ারা ডাইক উপছে পানি প্রবেশ করছে। ইনাতগঞ্জ কসবা রাস্তায় প্রায় ৩ ফুট উপর দিয়ে দ্রুত বেগে পানি ঢুকছে।…

আরও পড়ুন

বন্যা নিয়ে দিনভর সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু

দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বন্যার সতর্ক করেছেন। দিয়েছেন বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির তথ্য। সর্বশেষ আজ শনিবার বেলা ১১টা ১৪ মিনিটে তিনি তার ফেসবুকে ‘সিলেট ছাড়তে রেলস্টেশনে মানুষের হিড়িক’―এমন একটি সংবাদ শেয়ার করেছিলেন। তার এক ঘণ্টা আগেই বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর অবস্থার দিকে ধাবিত হচ্ছে বলে সবাইকে সতর্ক করেন টিটু চৌধুরী। সেই বন্যার মধ্যে পানিতে…

আরও পড়ুন

এবার সিলেটের রেলস্টেশন বন্ধ ঘোষণা

সিলেট: বন্যার পানির কারণে বিমানবন্দরের পর এবার সিলেটের রেলস্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ। শনিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে এমন ঘোষণা দেয়া হয়। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলস্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ…

আরও পড়ুন

পুরো সিলেট ও সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন

সিলেট: সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বিভাগের সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করা হয়েছে। আমরা চেষ্টা করছি পানি সেচে দ্রততম…

আরও পড়ুন