Home ফিচার সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট চলাচল বন্ধ

সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট চলাচল বন্ধ

0
148
ফাইল ফটো

সিলেট: টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যাকবলিতদের। বন্যার কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। বাড়িতে ঢুকেছে পানি।

বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশ ও বিদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (১৭ জুন) বিকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ।

তিনি জানান, রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় আগামী ৩ দিনের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here