১০৩ টাকায় চাকরি দেওয়ার ঘোষণা এসপির
ময়মনসিংহ: শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৩ টাকায় পুলিশে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাসুম আহাম্মদ ভূঞা। গৌরীপুর থানার উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে শহীদ হারুন পার্কে বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে ১৯৫ জন রিক্রুট করা হবে।’…
