মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: দুঃশাসন, জুলুম-লুটপাটতন্ত্র প্রতিহত, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করা এবং দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সিপিবির পার্টি অফিসে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় নালিতাবাড়ী উপজেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনোয়ার হোসেন রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড আবুল মনসুর। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড জাহিদুল ইসলাম জাহিদ। সঞ্চালনা করেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক এড. সমির উদ্দিন প্রমুখ।
