উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷ উত্তর নাকশী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর৷ প্রিয় অতিথি হিসেবে…
