Home দেশের খবর শেরপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

শেরপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

0
137

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্র‍বার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শেরপুরে ডেঙ্গু রোগী মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

মৃত মজিবর রহমান (৭০) শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও হেরুয়া বালুরঘাট গ্রামের বাসিন্দা।

শেরপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. খায়রুল কবীর সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মজিবর রহমান ১৬ নভেম্বর জ্বর নিয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ এলে তাকে ডেঙ্গু ও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্র‍বার রাত ১০টার দিকে তিনি মারা যান, মৃত মজিবর রহমান আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা হাসপাতালে আরও ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের বেশির ভাগই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here