নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ৬ জনের
ঝালকাঠি প্রতিনিধি- চার দিনের শিশুর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে ঝালকাঠির এক পরিবারের পাঁচজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এক পরিবারের সবার মৃত্যুতে শোকের মাতম চলছে নিহতদের গ্রামের বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের বাড়িতে। দুর্ঘটনার খবর শুনে সন্ধ্যার পর থেকে বাড়িতে ভিড় করে স্থানীয়রা।…
