কতদিন থাকবে সারাদেশে এমন বৃষ্টি?

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা চলতে পারে আরও দু’দিন। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি)…

আরও পড়ুন

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকবে কালও

সকাল থেকেই দেশের আকাশজুড়ে মেঘ ছিলো। বিকেলে তা আরও ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে নামতে শুরু করে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আর অসময়ের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সরেজমিনে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে বাস ও অন্যান্য যানবাহনের গতি ছিলো কম। কোথাও পানি জমে তৈরি হয়েছে দীর্ঘ…

আরও পড়ুন

শীত এখনো বিদায় নেয়নি, ঝরবে বৃষ্টি

পঞ্জিকার পাতা বলছে, শেষ হলো বসন্তের প্রথম সপ্তাহ। এরপরও দেশের উত্তরাঞ্চলে যথেষ্ট পরিমাণেই রয়েছে শীতের প্রকোপ। তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এরমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে, বৃষ্টি ঝরে রঙ বদলাবে আকাশ। পরিষ্কার আকাশের খরতাপ তাপমাত্রার পারদ বাড়াবে দ্রুত। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম…

আরও পড়ুন

আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে না শীত

দেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ’। ঢাকাতেও বৃষ্টির শঙ্কা আছে বলে জানান তিনি। এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪…

আরও পড়ুন

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকা বিভাগসহ দেশের চারটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম…

আরও পড়ুন

সারাদেশে রাতের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

শীত কমে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এই অবস্থায় রোববার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে…

আরও পড়ুন

৩ দিনের বৃষ্টির আভাস: আবহাওয়া অফিস

আগামী তিন দিনে বৃষ্টিপাতের আভাস দেখছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিম, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড…

আরও পড়ুন

বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীত শেষে গত কয়েকদিন ধরেই দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে আজ দেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে আগামী তিনদিনে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ শুক্রবার বলেন, আগামী রবি বা সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি…

আরও পড়ুন

আজ থেকেই তাপমাত্রা বাড়বে, দুইদিন পর ঝরবে বৃষ্টি

কুষ্টিয়ার কুমারখালী ও চাঁদপুর জেলায় কমলেও বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী আছে। আজকে থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সারাদেশে আমাদের ম্যানুয়াল স্টেশন আছে ৪৩টি। এর মধ্যে আজ ২৩টি স্টেশনের তাপমাত্রা বেড়েছে। মাত্র দুটি…

আরও পড়ুন

বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

সারাদেশে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক…

আরও পড়ুন