বিদায় নিচ্ছে শীত, নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

ক্রমান্বয়ে বাড়ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান। ফলে তার সঙ্গে কমছে শীতের অনুভূতি।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। ফলে এমনিতেই শীতের তীব্রতা কমে গেছে। তারওপর তাপমাত্রার ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাই অনেককে ফাল্গুনেই শুরুতেই দিনের বেলায় ফ্যান ছাড়তে দেখা যাচ্ছে।

ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে তাপমাত্রার পার্থক্য হচ্ছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এভাবেই দেশের সকল স্থানেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। ফলে শীতের অনুভূতি কমছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এছাড়া সারাদেশেই রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর ঢাকায় উত্তরউত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.। আগামী তিন দিনে তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *