Home জলবায়ু ও পরিবেশ কমছে শীত, থাকবে না ঘন কুয়াশাও

কমছে শীত, থাকবে না ঘন কুয়াশাও

0
225

ফাল্গুনের শুরু হতে না হতেই শীত ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে কুয়াশা পড়ার তীব্রতাও কমছে। এতদিন মাঝারি থেকে ঘন কুয়াশা পড়লেও আভাস রয়েছে হালকা কুয়াশা পড়ার।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, এই অবস্থায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভােরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়বে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।

শুক্রবার নাগাদ দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বুধবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী, টেকনাফ ও সিলেটে; ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here