টানা জয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে ব্রাজিল
স্পোর্টস আপডেট ডেস্ক- পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ছিল ব্রাজিলেরই দখলে। তবে দুই দলের পয়েন্ট ছিল সমান, গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। এবার তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে দুই পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়ে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার সকালে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচটি ব্রাজিলের একদিন আগে খেলায়, ঠিক একদিনের জন্যই…
