মাশরাফির দুই সন্তানই করোনা পজেটিভ

স্পোর্টস আপডেট ডেস্ক- বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি মোর্ত্তজার ছেলে-মেয়ে দুজনই করোনা পজেটিভ হয়েছেন। মাশরাফি নিজেই তার দুই সন্তানের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানিয়ছেন।

 

করোনা আ ক্রা; ন্ত মাশরাফির ছেলে-মেয়ে দুজনই ঢাকার বাসায় অবস্থান করছে। এখানেই তাদের চিকিৎসা চলছে।

 

মাশরাফি নিজেও গত জুনে করোনা পজেটিভ হয়েছিলেন। এ ছাড়া তার স্ত্রী, শাশুড়ি ও বাবা-মা দুজনই করোনা পজেটিভ হয়েছিলেন।

 

মাশরাফি এখন ক্রিকেট থেকে দূরে আছেন। গত মার্চে সর্বশেষ একদিনের ক্রিকেটে খেলতে দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাকে আবারও মাঠে দেখা যেতে পারে নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এখন এই সময়গুলো তিনি তার সংসদীয় এলাকায় দিচ্ছেন।

 

উল্লেখ্য, মঙ্গলবার ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে করোনা আ;ক্রা; ন্তে র সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনে। এছাড়া মৃ’ত্যু হয়েছে ৫ হাজার ৬৯৯ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *