Home খেলাধুলা যুক্তরাষ্ট্রে ঘাস কাটছেন সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে ঘাস কাটছেন সাকিব আল হাসান

0
91

স্পোর্টস ডেস্ক- সাকিব আল হাসান। এই নামটি শুনলে আপনার ঠিক এখন একটা কথায় মনে হবে যে ঠিক আর কদিন বাকি? আর কদিন পরে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্রের? শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সাকিব ফিরেছিলেন দেশে। দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে সফর বাতিল হবার কারণে সাকিব আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে।

 

বিসিবির আয়োজিত নভেম্বরের টি-টুয়েন্টি টুর্নামেন্টে সাকিব খেলতে পারবেন। তার আগেই সাকিবের দেশে ফিরে আসবার কথা৷ তবে যুক্তরাষ্ট্রে গিয়ে বসে নেই সাকিব। নিজের ফিটনেস ঠিক রাখতে পরিশ্রম করে যাচ্ছেন। সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয় যেখানে ক্যাপশনে ইঙ্গিত দেওয়া হয় নিজের ফিটনেস রাখতে কাজ করছেন সাকিব। সেই ছবিতে সাকিবকে একটি ঘাস কাটার যন্ত্র নিয়ে কাজ করতে দেখা যায়৷

 

এই ব্যাপারে যুক্তরাষ্ট্র নিবাসী সাকিবের পরিবারের ঘনিষ্ঠ একজনের সাথে কথা বলার সময় তিনি জানান, ‍‍‌“সাকিব নিজে থেকে ক্রিকেট খেলার জন্য যেটুকু ফিটনেস দরকার সেটুকু ফিরিয়ে আনার জন্য কাজ করছেন৷ তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। পরিবারের সাথেই আছেন, সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ্। ২৯ তারিখ অব্দি আসলে অনেক ধরনের অনেক নিষেধাজ্ঞা আছে যেটা আমরা জানি, তাই তার আগে মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে কথা বলা বা মতপ্রকাশ করবার সুযোগ কম। তবে এতটুকু বলতে পারি তিনি তার মত করে পরিশ্রম করছেন নিজেকে ফিট করে ফেলতে।”

 

এদিকে শিশিরের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সাকিব যুক্তরাস্ট্রের বাসার সামনে মেশিন দিয়ে ঘাস কাটছেন। আর তাইতে ভক্তদের শত শত কমেেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here