Home খেলাধুলা ইরফানকে পাশে চান পায়েল

ইরফানকে পাশে চান পায়েল

0
123

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বি’রুদ্ধে যৌ’ন হে’নস্থার সুষ্ঠ বিচার পেতে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠানের সহযোগিতা চান অভিনেত্রী পায়েল ঘোষ।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ সূত্রে জানা যায়, ২০১৫-১৬ সালে পায়েল ঘোষ বলিউডে আসার পরই অনুরাগ কাশ্যপ তার স’ঙ্গে অ’শ্লীল ব্যবহার করেছিলেন।

পায়েল জানান, একদিন অনুরাগ কাশ্যপের স’ঙ্গে তার অফিসে দেখা করতে যান তিনি। পরিচালক তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলেও কোনো কথা না বলে পরদিন আবার দেখা করতে বলেন। দ্বিতীয় দিন অনুরাগের স’ঙ্গে দেখা করতে গেলে তিনি ম’দপান করছিলেন। তখনই নির্জন ঘরে ডেকে নিয়ে পায়েলের স’ঙ্গে অ’শ্লীল ব্যবহার করেন অনুরাগ কাশ্যপ।

সেদিনের ঘ’টনার ন্যায় বিচারের জন্য ইরফান পাঠানের সহযোগিতা কামনা করে এক টুইট বার্তায় পায়েল ঘোষ লেখেন, আমি ইরফান পাঠানের স’ঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। তবে ওকে এটা জানাইনি যে, কাশ্যপ আমাকে ধ’র্ষণ করেছিল। সেদিন ঠিক কী হয়েছিল তার সবটাই আমি পাঠানকে বলেছিলাম। সেদিনের কথোপকথন নিয়েও সবই জানিয়েছিলাম। এখন ও এই প্রস’ঙ্গে মুখ খুলছে না। একেবারে চুপ করে আছে। কিন্তু ও সবই জানে। আর পাঠান একসময় আমার ভালো বন্ধু ছিল।

তিনি আরও লেখেন, আমি ইরফান পাঠানকে ট্যাগ করছি মানে এই নয় যে ওর প্রতি আমার কোনওরকম আ’গ্রহ রয়েছে। ওর স’ঙ্গে কাশ্যপের ব্যাপারটা নিয়ে আমি সবকিছুই শেয়ার করেছিলাম। তবে এটা বলিনি যে কাশ্যপ আমাকে রেপ করেছে। আশা করি ইরফান পাঠান আমার বলা কথাগুলো নিয়ে এবার মুখ খুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here