Home খেলাধুলা ইতিহাসে প্রথমবার স্প্যানিশ ক্লাবে বাংলাদেশি ফুটবলার

ইতিহাসে প্রথমবার স্প্যানিশ ক্লাবে বাংলাদেশি ফুটবলার

0
90

স্পোর্টস ডেস্ক- মাত্র দুইদিন হলো স্পেন পৌঁছেছেন, ভ্রমণক্লান্তি ধীরে ধীরে কাটছে, কিন্তু খাওয়া-দাওয়াটা আপাতত কোনো রকমে চালিয়ে নিতে হচ্ছে। ভাতের দেশ থেকে পাস্তার দুনিয়ায় গেলে অমন হওয়ারই কথা। তাহসিন আহমেদ প্রিয় ১৯-এ পা দিয়েছেন দিন দশেকও হয়নি। এই বয়সে দেশ ছেড়েছেন, পরিবার ছেড়েছেন। পড়ালেখার জন্য নয়, জীবিকার খোঁজেও নয়, ফুটবলের নেশায়। ফুটবলের পাঠ নিয়ে ফুটবলকেই জীবিকা করতে চান তিনি।

 

এই উদাহরণ বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তাহসিন একরকম তাক লাগিয়ে দিয়েছেন। ঢাকার ছেলে পাড়ি জমিয়েছেন স্পেনের ক্লাব মালাগা সিটি এফসিতে। সেই ক্লাবের সঙ্গে তার চুক্তিও হয়েছে ১০ মাসের। বাংলাদেশ থেকে নিজেকে প্রমাণ করেই স্পেনে জায়গা করে নিয়েছেন তাহসিন। এমন গল্প আপনি আগে শোনেননি।

 

ঢাকায় বেড়ে ওঠা তাহসিন স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী ছিলেন। নিজের ফুটবল কৌশলের ভিডিও দেখিয়ে স্প্যানিশ ক্লাবটির নজর কেড়েছেন তিনি। মালাগার লজিস্টিকস অপারেশন ম্যানেজার ইভান পাররা অরটিজি বিষয়টি ইন্সটাগ্রামে নিশ্চিত করেছেন।

 

পোস্টে তিনি বলেন, মালাগা সিটি এফসি ২০২০/২১ মৌসুমের জন্য বাংলাদেশের তাহসিন প্রিয়র সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত। স্বাগতম তাহসিন।

 

বর্তমানে মালাগাতেই অবস্থান করছেন তাহসিন। ভিসা জটিলতার কারণে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হয়েছে তাকে। শিখতে হচ্ছে স্প্যানিশ ভাষাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here