আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর

নজর২৪, লক্ষ্মীপুর- লক্ষ্মীপুরে রামগঞ্জে ইছাপুর ইউপির উপ-নির্বাচন ও বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।   আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রামগঞ্জ পৌরসভার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে ভর্তি করা হয়েছে।…

আরও পড়ুন

ফার্মেসীতে র‍্যাবের অভিযান, দোকান বন্ধ করে পালাল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ভোলা- ভোলার চরফ্যাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-৮ পৌরশহরের ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করেছেন। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পলিয়ে গেছেন ফার্মেসি মালিকরা।   শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও র‍্যাব ৮ এর কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদসহ একটি দল এ অভিযান পরিচালনা করেন।  …

আরও পড়ুন

ট্রাকচাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা

নজর২৪, রাজশাহী: সড়ক দুর্ঘটনায় দুটি ছাগলের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় গণপিটুনিতে আবু তালেব নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।   পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে…

আরও পড়ুন

রংপুরে দুই বোনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

রংপুর- রংপুর নগরীর গনেশপুর এলাকায় নিজ বাসার সয়ন কক্ষ থেকে দুই বোনের লাশ উদ্ধার ঘটনায় অজ্ঞাতনামায় মামলা হয়েছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়। মামলাটি দায়ের করেন নিহত জান্নাতুল মাওয়ার পিতা মমিনুল ইসলাম।   আজ শনিবার সকালে নিহত জান্নাতুল মাওয়ার পিতা দন্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম…

আরও পড়ুন

মির্জাপুরে ৪ কেজি গাঁজাসহ হোটেল বয় গ্রেপ্তার, হোটেল মালিক পলাতক

মো. সানোয়ার হোসেন, মির্জাপুরে (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা এলাকা থেকে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক হোটেল বয়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।   শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার রশিদ দেওহাটা এলাকায় অবস্থিত রোদেলা হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও হোটেল বয়কে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃত হোটেল বয় রিপন মিয়া (৪০) উপজেলার…

আরও পড়ুন

মেয়েকে ধরিয়ে দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন বাবা!

নজর২৪ ডেস্ক- টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে ধরিয়ে দিতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন আবদুল মান্নান নামের এক বাবা। গতকাল শুক্রবার মেয়ের ছবিসহ পুরস্কার ঘোষণা করে ওই বিজ্ঞাপন দেন তিনি। তার বাড়ি উপজেলার ঘেচুয়া গ্রামে।   গত বুধবার আবদুল মান্নান তার মেয়ের বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণার অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী মান্নান…

আরও পড়ুন

মধুপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ফারুক হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে মধুপুর উপজেলার চাকন্ড তকিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।   মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ওই যুবককে একই গ্রামের মুদি ব্যবসায়ী সামান আলী তার ঘরের মিটারের অবৈধ…

আরও পড়ুন

নিকলী হাওর দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের, আহত-১২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও হাওর ভ্রমণে যাত্রীবাহী মাইক্রোবাস সংঘর্ষে বাবা- ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।   শনিবার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ডাংরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার বাসিন্দা ফাহাদ আলম (৩২) ও তাঁর ছেলে তোরান (৫)।   জানা যায়, শেরপুর শ্রীবর্দী থেকে যাত্রীবাহী…

আরও পড়ুন

বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

নজর২৪, গোপালগঞ্জ- গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় ছাত্রলীগ নেতাসহ তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন— মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিলোল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের…

আরও পড়ুন

সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে লাফ, বাংলাদেশির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আনতে গিয়ে বিএসএফয়ের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।   শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার কোচপাড়া বিওপির মেইন পিলার ৩৮৩এর ২এস এর আয়রন ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো: আব্দুল আলী ওরফে আদু (৩৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার…

আরও পড়ুন