মির্জাপুরে ভারতীয় ৩ কোটি টাকার শাড়ি-কাপড় আটক; গ্রেপ্তার ৪
মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- সরকারকে ট্যাক্স না দিয়ে অবৈধভাবে ১৮ হাজার ৩৩ পিস ভারতীয় শাড়ি কাপড় আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। আটককৃত শাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকার উপরে বলে জানা গেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে ভারতীয় শাড়ি কাপড় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ।…
