ফুলবাড়ীতে বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ভবনটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব…
