Home দেশের খবর ঢাকা নাগরপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নাগরপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

0
44

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করেন।

জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, চেয়ারম্যান মো. শওকত হোসেন, মো. শফিকুল ইসলাম শাকিল, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. জাহিদহাসান, জনপ্রতিনিধিগণসহ বৃক্ষ মেলায় আগত কৃষক ও বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। কৃষি মেলায় ভাই ভাই নার্সারীসহ মোট ১৪টি স্টল অংশ গ্রহণ করে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here