শেরপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ছেলে বিল্লাল হোসেনের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা সুরুজ আলী (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার শংকর ঘোষ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার…
