Home আলোচিত মসজিদে ঢুকে গেল মাছবাহী পিকআপ, ইমাম নিহত

মসজিদে ঢুকে গেল মাছবাহী পিকআপ, ইমাম নিহত

0
191

নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিং মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মসজিদে ঢুকে গেছে। এতে ওই মসজিদের ইমাম আব্দুল খালেক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৮২) কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের সামনে সড়কের পাশেই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সাবেক ইমাম আব্দুল খালেক। হঠাৎ মাছ বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের হরিনগর মসজিদের ভিতর ঢুকে পড়ার সময় গাড়ি চাপায় আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপসহ চালক দিপু মিয়াকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here