নান্দাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে এ উপলক্ষে বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে জন্মবার্ষিকীর কেক কাঁটার মধ্যদিয়ে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশিদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ অনেকেই সভায় বক্তব্য রাখেন।

এছাড়াও নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *