বিএনপির সমাবেশস্থল ঘিরে জলকামান-সাঁজোয়া যান
নজর২৪, বরিশাল: বরিশালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এরইমধ্যে জিলা স্কুল মোড়ে অতিরিক্ত পুলিশ, জলকামানসহ পুলিশের সাঁজোয়া যান দেখা…
